সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 62

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

যৌতুকের না পেয়ে সুমাইয়া খাতুন নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের মো. আবু তালহা’র ছেলে। মামলার অপর আসামি সাহিদা বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান (মাসুদ) এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের আবু তালহার ছেলে ইসমাইল একই গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুন সুরুভির মধ্যে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে উভয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। তকে বিয়ের পর থেকেই ইসমাইল যৌতুকের জন্যতার স্ত্রীর উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় ২০২০ সালের ১৯ জুন দুপুরে স্ত্রী সুরভীকে শ্বাসরোধে হত্যার পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় ইসমাইল।

এ ঘটনায় সুরভীর ভাই আবু হানিফ সরকার বাদি হয়ে ইসমাইল হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা হত্যা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

আপডেট টাইম : ০৭:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫