সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে ঘোষিত  কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মির্জালুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অরিতা প্রামাণিক। নবগঠিত কমিটির কার্যকাল অক্টোবর ২০২৬ থেকে নভেম্বর ২০২৭ পর্যন্ত।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসেন ও মোছা. সাদিয়া আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জিয়াসমিন খাতুন, মো. মিঠু আহমেদ ও রূপা প্রামাণিক। কোষাধ্যক্ষ হয়েছেন মো. ইসরাফুল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে উপদেষ্টামণ্ডলীও গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণ, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

আপডেট টাইম : ০৯:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬