কাউছার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের স্পোর্ট ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সদ্য প্রকাশিত এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে চতুর্থ ব্যাচের শিক্ষার্থী জাহিদ মন্ডল ও ৫ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আজিজুল হক আজিজ।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সহ-সভাপতি হিসেবে জারিন তাসনিম, সহকারী সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান, প্রধান সহযোগী মুয়িজ মুহতাসিম ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিব মিয়া, ট্রেজারার আবু কালাম, অফিস সেক্রেটারি রবিউল ইসলাম, টেন্ডার পারছেস শাহ মোহাম্মদ সাইমন, স্পোর্টস সেক্রেটারি সজল, মিডিয়া এন্ড পাবলিসিটি সেক্রেটারি আলামিন, সেক্রেটারি ফর উইমেন্স অ্যাফেয়ার শাম্মী, এবং গ্রাফিক্স আইটি সৌরভ।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক আজিজ বলেন, দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হলো। আমাদের ম্যানেজমেন্ট স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আমরা চাই, এই ক্লাবের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিটি সীমাবদ্ধতা দূর হোক। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা তাদের মানসিক অবকাশ ও শারীরিক বিকাশে সহায়তা করতে চাই।
সাধারণ শিক্ষার্থীরাও এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান, অন্যান্য বিভাগের মতো আমাদের কোনো স্পোর্টিং ক্লাব ছিল না। ফলে আমরা অনেক কার্যক্রম থেকে বঞ্চিত ছিলাম। আজ ম্যানেজমেন্ট স্পোর্টিং ক্লাবের সূচনার মাধ্যমে সেই অপূর্ণতা পূরণ হলো। আমরা আশা করি, এই ক্লাব বিভাগের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।

রিপোর্টার: 






















