প্রতিবেদক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অনুমোদিত স্থায়ী ক্যাম্পাসের স্থানে খেলার মাঠ তৈরির কাজ চলছে। শুক্রবার (২২ আগষ্ট) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বুড়ি পোতাজিয়া এলাকায় অনুমোদিত প্রকল্প এলাকায় এই খেলার মাঠ প্রস্তুত করছেন শিক্ষার্থীরা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. নজরুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। বেশ কয়েকটি ছবিসহ দুটি লাইনের পোস্টে তিনি লিখেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে চলছে খেলার মাঠ সমান করার কাজ।
হবে হালকা গ্যালারি টাইপ বসার শে “।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনে প্রতিষ্ঠার নয় বছর পর গত ১৭ আগষ্ট একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকল্পটির ডিপিপি অনুমোদন দেওয়া হয়েছে। বুড়ি পোতাজিয়া মৌজার রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া গোবাথানের ১০১ জমির উপর প্রতিষ্ঠানটি নির্মিত হবে।

রিপোর্টার: 





















