সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে অবৈধ সীসা কারখানায় মোবাইল কোর্ট, উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকায় অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে যৌথভাবে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কারখানার কোনো দৃশ্যমান স্থাপনা, মালিক বা শ্রমিককে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে জরিমানা, দণ্ড বা উচ্ছেদের মতো কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় অবৈধভাবে সীসা কারখানা পরিচালনার অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে গিয়ে কারখানার কোনো দৃশ্যমান স্থাপনা পাওয়া যায়নি। পাশাপাশি সেখানে কারখানার মালিক বা কোনো শ্রমিকেরও উপস্থিতি পাওয়া যায়নি।
এ কারণে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা বা দণ্ড প্রদান কিংবা উচ্ছেদ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে ওই এলাকায় পুনরায় অবৈধভাবে সীসা কারখানা স্থাপন বা পরিচালনার চেষ্টা করা হলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী। এ সময় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সংশ্লিষ্টরা জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে অবৈধ সীসা কারখানায় মোবাইল কোর্ট, উচ্ছেদ অভিযান

আপডেট টাইম : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬