সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 134
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদ আকন্দ (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানগড়া ইউনিয়নের গুনগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মাসুদ রানা বলেন, “ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদ আকন্দকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (৫ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।”
পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর রাতে একই গ্রামের মৃত আয়ুব আলী আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ প্রেমের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনাটি ‘মীমাংসা’ করার চেষ্টা করা হলেও ন্যায়বিচারের আশায় তারা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই পুলিশ আসামিকে ধরতে অভিযান চালায়। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় রায়গঞ্জ থানা পুলিশ।
ওসি মাসুদ রানা আরও জানান, “ভিকটিমের মেডিকেল রিপোর্ট ইতিমধ্যে পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, আসামি গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নারী ও শিশু অধিকারকর্মীরা বলেন, “এ ধরনের অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক কাজের সাহস পাবে না।”
বর্তমানে ভুক্তভোগী কিশোরী সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রায়গঞ্জে আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫