সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রায়পুরে জংশনের দাবীর সঙ্গে একাত্মতা ঘোষণা কনটেন্ট ক্রিয়েটারদের

সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়কে সিরাজগঞ্জে রায়পুরে জংশনের দাবীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে কনটেন্ট ক্রিয়েটাররা বলেছেন, আমাদের বুকের ওপর দিয়ে রেলপথ যাবে, অথচ আমরা রেল বঞ্চিত হবো এটা মেনে নেওয়া যায় না। সর্বস্তরের মানুষকে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সোমবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকার একটি রেষ্টুরেন্টে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশনের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন, রেল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, সদস্য সচিব তারিকুল ইসলাম টরিক ও জনতার কণ্ঠ’র সম্পাদক সাংবাদিক স্বপন চন্দ্র দাস।

কনটেন্ট ক্রিয়েটারদের মধ্যে বক্তব্য রাখেন, জাকির হোসেন খান মধু,  রাজু আহমেদ,  বুলবুল শেখ, আব্দুর রাজ্জাক ওরফে রাজ বাবু,  রহমতুল্লাহ শেখ, ফয়সাল রিমন, শেখ জাহিদ হাসান, দেলোয়ার হোসেন রনি ও কামাল শেখ।

এ সময় উপস্থিত ছিলেন নাট্য নির্মাতা হানিফ খান, জনতার কণ্ঠ মাল্টিমিডিয়া প্রধান হুমায়ন কবির সোহেল, মোক্তার হোসেন ও রাকিবুল ইসলাম শাওম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরে জংশনের দাবীর সঙ্গে একাত্মতা ঘোষণা কনটেন্ট ক্রিয়েটারদের

আপডেট টাইম : ১০:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬