সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রোববারের সমাবেশে সম্ভাব্য দুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ ছাত্রদলের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 61

জনতার কন্ঠ ডেস্ক:
রাজধানীর শাহবাগে আগামীকাল রোববার (৩ আগস্ট) সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এই সমাবেশকে ঘিরে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য ঢাকাবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (২ আগস্ট) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে নাছির জানান, প্রাথমিকভাবে তারা জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে অনুমতিও নেওয়া হয়েছিল। তবে, জাতীয় নাগরিক পার্টির অনুরোধে এবং একটি উদার ও গণতান্ত্রিক ছাত্রসংগঠন হিসেবে তারা শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেন।

নাছির উদ্দীন বলেন, ব্যস্ত কর্মদিবসে রাজধানীতে সমাবেশের কারণে সৃষ্ট জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। তবুও, ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের স্থান পরিবর্তন করতে হয়েছে।

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যেকোনো ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছে এবং প্রত্যাশা করছে যে নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। ভবিষ্যতে আমরা এ বিষয়ে আরও অধিকতর সচেতন থাকব।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রোববারের সমাবেশে সম্ভাব্য দুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ ছাত্রদলের

আপডেট টাইম : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫