সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রোহিঙ্গাদের সঙ্গে ছোলা-মুড়ি দিয়ে ইফতার করলেন মেসুত ওজিল

সংগৃহীত ছবি

কক্সবাজার: মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণে কক্সবাজারে একদিনের সরকারি সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি কক্সবাজার পৌঁছান। এই প্রতিনিধি দলের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের স্বাগত জানান।

এরপর প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও তুর্কি সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। 

প্রেস ব্রিফিংয়ে বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

দুপুরে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তুরস্কের পরিচালিত ফিল্ড হাসপাতাল এবং শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।

সফরের অন্যতম আকর্ষণ ছিল রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচ, যেখানে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল সরাসরি অংশ নেন।

খেলা শেষে তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারেও শরিক হন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন এবং ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

রোহিঙ্গা শিবিরের মানবিক অবস্থা এবং ত্রাণ কার্যক্রম পর্যালোচনা শেষে আজ রাতেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রোহিঙ্গাদের সঙ্গে ছোলা-মুড়ি দিয়ে ইফতার করলেন মেসুত ওজিল

আপডেট টাইম : ০৮:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬