সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় দিপালী নামের এক প্রবাসী নারী বাংলাদেশি নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হামলার সময় তার কফিলের (নিয়োগকর্তা) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় তিনি নিহত হন। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে। বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। উল্লেখ্য, প্রাথমিক তথ্যানুসারে, একই আক্রমণে দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্য মারা গেছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এ তথ্য জানা গেছে।

দিপালীর মরদেহ বৈরুতে রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬