সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

“শরতের নীল আকাশ”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 424

(কবিতা)

মো. শিবলী নোমান

তারিখ: ২৪/০৮/২০২৫
(সিঙ্গাপুর থেকে)

নীল আকাশের মত যদি
মনটা নীল হতো।
শরতের সেই নীল আকাশ
মনেই পাওয়া যেত।

নীল আকাশের সাদা মেঘ
যেমন করে ভাসে।
নীল মনে ভালোবাসার
শরৎ তখন আসে।

সেই কাশবন দেখা যায়
নদীর দুই কুলে।
শরৎ এলেই ভরে যায়
তখন কাশ ফুলে।

নদীর বুকে ঢেউগুলো
যেমন করে খেলে।
নীল রঙের সেই মন
ফুলের মত দোলে।

সেই ভালোবাসার কাশফুল
ফোটে নীল মনে।
যেন শরতের ছোঁয়া লাগে
নীল মনের সনে।

শরতের সেই নীল মনে
ভালোবাসায় ভরা।
শরৎ কালে তোমায় দেখলে
মনে ফেলে সাড়া।

2 thoughts on ““শরতের নীল আকাশ”

  1. শাহ্ সূফী নয়ন আল চিশতী নিজামী says:

    কবিতা
    শিরোনাম:বৃষ্টি

    কলমে:শাহ্ সূফী নয়ন আল চিশতী নিজামী
    তারিখ:২৪-০৮-২০২৫

    আয়রে আয় মেঘ মামা,
    বৃষ্টি দিয়ে যা,
    আমাদের আজ রোদ্দুরেতে
    পুড়ে গেছে গা।

    আমাদের এই সজল গায়ে
    বৃষ্টি যদি হয়,
    মেঘ মামারে ভুলবে না কেউ
    গায়ের লোক কয়।

    বৃষ্টি যদি হয় গো মামা,
    গায়ের ছেলে-মেয়ে
    কলাপাতায় পায়েস খাবে
    মেঘ মামারে নিয়ে।

  2. শাহ্ সূফী নয়ন আল চিশতী নিজামী says:

    কবিতা
    শিরোনাম: দাদুর কাশি

    কলমে: শাহ্ সূফী নয়ন আল চিশতী নিজামী
    তারিখ: ২৪-০৮-২০২৫

    দাদু কাশে খন খন,
    মাছি উড়ে ভনভন!

    ঘুম আসে না কারো,
    দাদুর কাশি গাঢ়।

    দাদু কাটলে হাম,
    টায়ার হবে পাম!

    আমার দাদুর বিছানা,
    লেপ–তোশক লাগে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

“শরতের নীল আকাশ”

আপডেট টাইম : ০৩:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

(কবিতা)

মো. শিবলী নোমান

তারিখ: ২৪/০৮/২০২৫
(সিঙ্গাপুর থেকে)

নীল আকাশের মত যদি
মনটা নীল হতো।
শরতের সেই নীল আকাশ
মনেই পাওয়া যেত।

নীল আকাশের সাদা মেঘ
যেমন করে ভাসে।
নীল মনে ভালোবাসার
শরৎ তখন আসে।

সেই কাশবন দেখা যায়
নদীর দুই কুলে।
শরৎ এলেই ভরে যায়
তখন কাশ ফুলে।

নদীর বুকে ঢেউগুলো
যেমন করে খেলে।
নীল রঙের সেই মন
ফুলের মত দোলে।

সেই ভালোবাসার কাশফুল
ফোটে নীল মনে।
যেন শরতের ছোঁয়া লাগে
নীল মনের সনে।

শরতের সেই নীল মনে
ভালোবাসায় ভরা।
শরৎ কালে তোমায় দেখলে
মনে ফেলে সাড়া।