শরীয়তপুরে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, জেলা শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ ইয়াছিনকে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস. এম. এসকেন। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে হুমকির অভিযোগ
নব মনোনীত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইয়াছিন বলেন, নতুন প্রজন্মের মাঝে সুস্থ সংস্কৃতির চর্চা, দেশীয় সংগীত ও শিল্পকলার বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী কার্যকর ভূমিকা পালন করবে। তিনি এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।

শরীয়তপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















