সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা ও দায়রা জজ আদালত, নাটোর। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের মামলায় মো. আবু বক্কর সিদ্দিক নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাটোরের বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন আক্তার এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে আবু বক্কর সিদ্দিক (২১)।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মো. ইমরান আলী বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আদালতের নির্দেশে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তির কাছ থেকে আদায়কৃত জরিমানা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। সাজা পরোয়ানা মূলে দণ্ডিত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, দ্রুততম সময়ের মধ্যে আদালত এ মামলার রায় ঘোষণা করেছেন। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে গেলে অপরাধীরা সাহস পাবে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ০৫:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬