সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আপিলের রায় ঘোষণার সময় আদালত এ রায় দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় পাঠের সময় আদালত জানান, শিশুটির ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় নিম্ন আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির করা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

আপডেট টাইম : ১২:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬