সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জুলাই অভ্যুত্থান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য্য

শোষণহীন, দূর্নীতিমুক্ত ও জবাবদিহীমূলক সরকার প্রতিষ্ঠাই ছিল জুলাই অভ্যুত্থানের প্রতিপাদ্য

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 59

নিজস্ব প্রতিবেদক :

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য্য ড. এস. এম. হাসান তালুকদার বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এটি এখনো বাস্তবায়িত না হলেও এর যাত্রা প্রক্রিয়াধীন রয়েছে। তার জন্য এখনও অনেক কাজ বাকি আছে। আমরা আশা করবো বর্তমান সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই মিলে সে আকাঙ্খা পরিপূর্ণ করার জন্য যথাযথ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। তবেই জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মা শান্তি পাবে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস কর্মসূচির শুভ সূচনা ঘোষণাকালে বক্তব্যে এসব কথা বলেন তিনি। আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ২০২৪-এর জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। তার ধারাবাহিকতায় আজ এক বছর হলো আমরা স্বৈরশাসনমুক্ত হয়েছি।

জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এদিন উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্র প্রদর্শনী শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের, পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে শিল্পীরা গান ও কবিতায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং পদযাত্রা করেন।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জুলাই অভ্যুত্থান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য্য

শোষণহীন, দূর্নীতিমুক্ত ও জবাবদিহীমূলক সরকার প্রতিষ্ঠাই ছিল জুলাই অভ্যুত্থানের প্রতিপাদ্য

আপডেট টাইম : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫