সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি: ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে সচল বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে দুঃসাহসিকভাবে একটি ৩৭ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্থানীয় উদ্যোক্তা লোকমান হোসেন মোল্লা তার কাঠের ভুসি (গুঁড়া) তৈরির কারখানার জন্য সরকারি কোষাগারে প্রায় ৫ লাখ টাকা জমা দিয়ে ট্রান্সফরমারটি স্থাপন করেন।
সরেজমিনে দেখা গেছে, বৈদ্যুতিক সঞ্চালন লাইন সচল থাকা অবস্থায় দুর্বৃত্তরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিচে নামায়। পরে ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামাসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায় এবং খালি ট্রান্সফরমারের বডি ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়দের মতে, সচল বিদ্যুৎ লাইনে এ ধরনের চুরি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির আশঙ্কা ছিল। এমন দুঃসাহসিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি: ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও

আপডেট টাইম : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬