সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পাগলা মসজিদের টাকায় নির্মিত হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স Logo মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে Logo নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত

সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সিংড়ার চাঁদপুর এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে আইডি কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফার। তাঁর অনুপস্থিতিতে প্রতিনিধি হিসেবে আইডি কার্ড বিতরণ করেন জেলা নিসচার নেতা ও সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবুসাইদ খান।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিংড়া ফরিদনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও নিসচা উপজেলা শাখার কার্যকরী সদস্য অধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও মো. সাদিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আইডি কার্ড বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা বলেন, নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনকে আরও গতিশীল করতে সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

আপডেট টাইম : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬