সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক উন্মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়। খান ফাউন্ডেশন ও আলো-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে স্থানীয় এনজিও, যুব ও নারী সংগঠনের নেতৃবৃন্দ নানা নাগরিক সমস্যা ও সরকারি সেবা নিশ্চিতকরণে সরাসরি প্রশ্ন করেন। কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা পরবর্তীতে এসব প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন: ভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষে আহত মাসুদের মৃত্যু

​চলনবিল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সৌরভ সোহরাবের সভাপতিত্বে এবং বিয়াশ তরুণ সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক জুলহাস কায়েমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিদেের জবাবদিহিমূলক বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন, উপজেলা প্রকৌশলী মো: খলিলুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সুমি আকতার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: দুলাল হোসেন ও ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবু হানিফ।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু ও প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাহেরা খানম। এতে সিংড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত প্রায় ৩০টি সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।

​সংলাপে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের মুখোমুখি আলোচনার মাধ্যমে সেবার মান বাড়ে এবং স্থানীয় প্রশাসনের মধ্যে স্বচ্ছতা বজায় থাকে। আগামীতেও এ ধরনের জবাবদিহিতামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

One thought on “সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬