সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জকে হারিয়ে কোকো স্মৃতি প্রমিলা ফুটবলের চ্যাম্পিয়ন রাজশাহী

উত্তেজনাপূর্ণ ফাইনালে স্বাগতিক সিরাজগঞ্জ প্রমিলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রমিলা ফুটবল দল।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টার লড়াই শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর জয় নিশ্চিত হয়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নূল হক।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহানুজ্জামান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. দুলাল হোসেন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল মাস্টার, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো. আমিনুল বারী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ফাইনাল ম্যাচ। গোলের জন্য দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রাজশাহী। একপর্যায়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে এগিয়ে যায় তারা। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সিরাজগঞ্জ। একাধিকবার আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী প্রমিলা ফুটবল দল। আর রানার্সআপ হয় স্বাগতিক সিরাজগঞ্জ প্রমিলা ফুটবল দল।

ফাইনাল ম্যাচ ঘিরে জয়ানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। নারী ফুটবলারদের দুর্দান্ত নৈপুণ্যে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় দর্শকদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে খেলা দেখতে মাঠে আসেন।

আয়োজকরা জানান, নারী ফুটবলের বিকাশ এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রমিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা গেলে নতুন খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়বে এবং নারী ফুটবলে আরও প্রতিভা বিকশিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জকে হারিয়ে কোকো স্মৃতি প্রমিলা ফুটবলের চ্যাম্পিয়ন রাজশাহী

আপডেট টাইম : ০৯:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬