সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ২৫

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নতুন ভাঙ্গাবাড়ি ও রহমগঞ্জ মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনায় ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন ভাঙ্গাবাড়ি ও রহমতগঞ্জ মহল্লাবাসীর মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সংঘর্ষ শুরু হয়। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রোববার সকাল থেকে আবারও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে বাহিরগোলা সড়ক, কাঠেরপুল রনক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিআর গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ করেনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ২৫

আপডেট টাইম : ০৬:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫