সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক Logo সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ Logo ৯ জেলায় নিরাপত্তা জোরদারে ৫৩ প্লাটুন আনসার মোতায়েন Logo সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাবেদার রাষ্ট্র গড়ার সাহস পাবে না

সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাবা আনোয়ার হোসেন রতুর (৯৩) বাড়িতে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের কালিবাড়ি রোডস্থ বাসভবনে দ্বিতীয় দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আনোয়ার হোসেন রতুর শয়ন কক্ষসহ বাড়ির অন্যান্য ঘরে আগুন ধরিয়ে দেয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় শারীরিকভাবে অসুস্থ আনোয়ার হোসেন রতু ঘটনার সময় বাড়িতেই অবস্থান করছিলেন। ভোররাতে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির গৃহকর্মীর সহায়তায় কোনোমতে প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এই বাড়িটিতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। প্রবীণ এই বীর মুক্তিযোদ্ধার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট টাইম : ০৭:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬