সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিদেশি শিশু খাদ্যে আমদানি তথ্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার এসএস রোড, বড় বাজার, বানিয়াপট্টি ও খলিফাপট্টিতে নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান: মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: সোহেল শেখ।
তিনি বলেন, বিদেশি শিশু খাদ্যে আমদানি তথ্য না থাকা, নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা-সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আলাউদ্দিন স্টোরের ম্যানেজার মো: মাসুমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পাশাপাশি বেশ কিছু বাজারে ডিম, ভোজ্য তেল-সহ নিত্যপণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান: মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা”