সিরাজগঞ্জে সকালে ঝটিকা মিছিল করার পর বিকেলেই গ্রেপ্তার হলো নেতৃত্ব দেওয়া তিন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা।
রোববার (১৩ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ । পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার মো. লিটন শেখের ছেলে ও শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝটিকা মিছিলে নেতৃত্বদানকারী সোহান শেখ সুজন, দিয়ার ধানগড়া মহল্লার আলমগীর হোসেনের ঠেলে ও শহর ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ এবং কালিবাড়ী মহল্লার শেখ মামুনের ছেলে ও নবগঠিত জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ দপ্তর সম্পাদক মো. হেদায়ুত ইসলাম।
সিরাজগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। রোববার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা তিনজনই মিছিলে অংশ নিয়েছিল বলে জানান তিনি।

সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 





















