সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে সিলিং ফ্যানে ঝুলছিল তরুণীর মরদেহ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে মীম খাতুন (১৭) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। রোববার (৯ আগষ্ট) দুপুরে নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত মীম খাতুন ওই গ্রামের মো. মুকুল সেখের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় চার মাস আগে মীমের সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন। রোববার দুপুর ১২টার দিকে ঘুমানোর কথা বলে মীম নিজ কক্ষে যান। বেলা পৌনে ১টার দিকে তাঁর মা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় মীমকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. মুকুল সেখ সিরাজগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

আজ সোমবার (১০ আগস্ট) ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান জানান, শ্যামপুর গ্রামে এক তরুণীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সিলিং ফ্যানে ঝুলছিল তরুণীর মরদেহ

আপডেট টাইম : ০৬:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬