সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

স্থায়ী ক্যাম্পাস দাবীতে গণ অনশন: অনুমোদন না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩৮ জন দেখেছেন

স্থায়ী ক্যাম্পাস অনুমোদনের দাবীতে গণঅনশনের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

জনতার কন্ঠ প্রতিবেদক:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি রোববারের (১৭ আগষ্ট) একনেক সভায় অনুমোদনের দাবিতে গণ অনশন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে  শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ পৃথকভাবে অনশন কর্মসূচি পালন করা হয়। এদিকে এ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য-সচিব সাইফ মুস্তাফিজ, বহল বাড়ি ও বুড়ি পোতাজিয়া সচেতন নাগরিক ফোরাম, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, মালিথা স্মৃতি পরিষদ, শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

অনশনে সংহতি জানিয়ে শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাহজাদপুর থেকে স্থানান্তরের পায়তারা করা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির সভাপতি এ্যাড. আনোয়ার হোসেনও বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কোন ষড়যন্ত্র শাহজাদপুরের মানুষ মেনে নিবে না। আগামী একনেক সভায় ডিপিপির অনুমোদন চায় শাহজাদপুরের মানুষ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, ডিপিপি দ্রুত অনুমোদনে আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিভিন্ন প্রকারের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলেছি। ১৭ আগষ্টের একনেক সভায় পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। ১৭ তারিখ আমরা অবস্থান করব। ডিপিপি অনুমোদন না হলে তাৎক্ষণিক লাগাতার আন্দোলনে চলে যাব।

তিনি বলেন, নয় বছর ধরে বিশ্বকবির নামাঙ্কিত প্রতিষ্ঠানটি অবহেলিত হয়ে আছে। স্থানীয় জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রবঞ্চনা করা হয়েছে। সবার মাঝে বিরাজমান দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ একনেক সভায় অনুমোদন না হলে বিস্ফোরিত হবে। এরকমটি ঘটলে এর দায় সরকারের সংশ্লিষ্ট মহল ও পরিবেশের নাম করে ষড়যন্ত্রকারীদের নিতে হবে।

গণ অনশনরত সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের ফেরার পথ বন্ধ, আমরা অনেক প্রহসনের স্বাক্ষী হয়েছি, আর হতে চাই না। আমরা জানতে পেরেছি আগামীকাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় উপস্থাপন করা হবে। আমরা চাই আমাদের ডিপিপি পূর্ণঅনুমোদন হোক,আর যতোদিন ডিপিপির অনুমোদন হবে না, ততদিন আমাদের আন্দোলন চলবেই।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত ২৬ জুলাই এর ‘বিশ্ববিদ্যালয় দিবস’ বয়কট করে লাগতার আন্দোলন করে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

85
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থায়ী ক্যাম্পাস দাবীতে গণ অনশন: অনুমোদন না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৩:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫