সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোনে ইরানের হামলা

স্পিডবোট ড্রোন ও হরমুজে আইআরজিসির মহড়া। কোলাজ ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালির সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন সামরিক মানববিহীন স্পিডবোট ড্রোনে (ইউএসভি) হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। রোববার (০৬ সেপ্টেম্বর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বীর আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালির সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন সামরিক মানববিহীন স্পিডবোট ড্রোনে (ইউএসভি) হামলা চালিয়েছে।’

আইআরজিসি জানিয়েছে, শত্রুপক্ষের যে কোনো তৎপরতার ওপর তারা ঘনিষ্ঠভাবে নজর রাখছে এবং এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বর্তমানে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের ব্যবস্থাপনায় রয়েছে। সেখানে শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের দৃঢ় জবাব দেওয়া হবে।

আইআরজিসি জোর দিয়ে বলেছে, ‘আগ্রাসী যুক্তরাষ্ট্রের জানা উচিত, অঞ্চল ছেড়ে যাওয়া এবং তাদের দুষ্টুমি বন্ধ করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই।’

এর আগে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হামলায় দুটি যুদ্ধজাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরে সেগুলো ওই এলাকা ছেড়ে যায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।আইআরজিসির দাবি, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে তাড়া করছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ ছিল। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাহাজ দুটি এলাকা ছেড়ে যায়।

এ ছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দুটি নৌযান লক্ষ্য করে হামলার বিষয়টি স্বীকার করেছে বলেও দাবি করেছে আইআরজিসি। তাদের মতে, সেন্টকমের বক্তব্যই ইরানের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

One thought on “হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোনে ইরানের হামলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোনে ইরানের হামলা

আপডেট টাইম : ১২:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬