সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে জয়পুরহাট সীমান্তে বিজিবির সর্তকতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে জয়পুরহাটে সীমান্ত এলাকায় সর্তকতা জারি করেছে বিজিবি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিদ্যমান সীমান্ত পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তা বিবেচনায় উচ্চ সতর্কতা গ্রহণ করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত ও শহর এলাকায় একাধিক নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তি, যানবাহন, মোটরবাইকসহ এলোমেলো বা বিচ্ছিন্নভাবে চলাচলকারী এবং ক্ষণস্থায়ী ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক পৃথক টহলদলের মাধ্যমে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না হওয়ার লক্ষ্যে পুলিশ স্টেশনগুলোর পাশাপাশি জয়পুরহাট শহর এলাকায় ০২টি পিকআপযোগে সশস্ত্র বিজিবি সদস্য দ্বারা বিশেষ টহল জোরদার করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে জয়পুরহাট সীমান্তে বিজিবির সর্তকতা

আপডেট টাইম : ১২:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫