দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩২ শিশুর শরীরে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট ৯৩০ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০০ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ৩০ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৭৭। এ সময়ে এক হাজার ৯৩ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৪৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৭২ হাজার ৭২০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ১২৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৫২ হাজার ১১৭ রোগী, তাদের মধ্যে এক লাখ ৪৬ হাজার ৪০০ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “হামের উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের”