দিনাজপুরের হাকিমপুরে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে সাতজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ডালিম (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে।
এ ছাড়া মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের পৃথক মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—আব্দুল মান্নান (৬৩), মধ্য বাসুদেবপুর, বাংলা হিলি; সাদেকুল ইসলাম (৫০), মধ্য গৌরীপাড়া, ফুলবাড়ী; শাহিন আলম (৩২), আমেরিকান ক্যাম্প, পার্বতীপুর; মো. ইমাম মেহেদী (৪৫), আমবাড়ি দৌলতপুর, চিরিরবন্দর; মো. মিন্টু (৪২), চর ঠেংঝাড়া, হাতীবান্ধা, লালমনিরহাট; আব্দুল মজিদ (৪৫), ভরতেতুলিয়া, আত্রাই, নওগাঁ; এবং মো. লিমন (২৬), কলাবাগান, বিরামপুর, দিনাজপুর।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক সেবনের দায়ে গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে মোবাইল কোর্টে পৃথক মামলা করা হয়। পরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
পরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ডালিমকে দিনাজপুর আদালতে পাঠানো হয়। আর মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত সাতজনকে যথাযথ পুলিশি প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হাসান আলী, (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















