সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

২৩ হাজার কোটিতে বেঙ্গালুরু কিনল চার প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) রেকর্ড দামে বিক্রি হয়েছে। ১৭৮ কোটি মার্কিন ডলারে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে চার প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি রুপি (প্রায় ২৩ হাজার ৩২০ কোটি বাংলাদেশি টাকা)।

২০০৮ সালে আইপিএল শুরুর সময় ১১ কোটি ১৬ লাখ মার্কিন ডলারে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিল বিজয় মালিয়ার প্রতিষ্ঠান। সময়ের ব্যবধানে সেই দলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫০০ শতাংশ বেশি।

বর্তমান মালিকানা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল)। এতদিন তাদের সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে আসছিল।

ইউএসএলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মালিকানা গেছে ভারতের চার প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম আদিত্য বিরলা গ্রুপ, দ্য টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চার্স এবং বিএক্সপিই’র (ব্ল্যাকস্টোনের পারপেচুয়াল প্রাইভেট ইকুইটি স্ট্র্যাটেজি) কাছে।

এই মালিকানার আওতায় বেঙ্গালুরুর পুরুষ ও নারী দুটি দলই থাকবে।

উইমেনস প্রিমিয়ার লিগেও সর্বশেষ আসরে শিরোপা জিতেছে বেঙ্গালুরুর নারী দল।

ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান মূল্য যে কতটা বড়, তা বোঝা যায় সাম্প্রতিক আরেকটি তুলনায়। ২০২১ সালে আইপিএলের নতুন দুই দল গুজরাট লায়ন্স ও লখনৌ সুপার জায়ান্টস বিক্রি হয়েছিল মোট ১২ হাজার ৭১৫ কোটি রুপিতে। অর্থাৎ ওই দুই দলের সম্মিলিত মূল্যের চেয়েও প্রায় ৪ হাজার কোটি রুপি বেশি খরচ হয়েছে শুধু আরসিবিকে কিনতে।

দীর্ঘদিন ধরেই দর্শক সমর্থন, বিজ্ঞাপন বাজার ও ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে আইপিএলের অন্যতম বড় নাম ছিল বিরাট কোহলির দল। তবে মাঠের সাফল্য ধরা দিচ্ছিল না। অবশেষে গত মৌসুমে কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার শিরোপা জেতে আরসিবি, যা ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড মূল্য আরও বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

২৩ হাজার কোটিতে বেঙ্গালুরু কিনল চার প্রতিষ্ঠান

আপডেট টাইম : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬