সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

৩০০ শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে গ্রামীণফোন একাডেমি

৩০০ শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে গড়ে তুলতে নতুন ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে গ্রামীণফোন একাডেমি। আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরার জিপি হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের বিনা মূল্যে ওয়ার্ডপ্রেস এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৩০ শতাংশই ঢাকার বাইরের।

নতুন ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোন একাডেমির প্রধান ফারহানা হোসেন বলেন, ‘এই একাডেমির মাধ্যমে বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের তরুণ পেশাজীবীদের আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করছি। প্রতিটি ব্যাচের ৪০ শতাংশই নারী শিক্ষার্থী। অনলাইনের মাধ্যমে প্রায় এক হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মেন্টরদের কাছ থেকে পোর্টফোলিও তৈরি, ক্লায়েন্ট হ্যান্ডলিং, পারসোনাল ব্র্যান্ডিং বিষয়ে হাতে–কলমে শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।’

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, গ্রামীণফোন একাডেমির মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে–কলমে শেখার সুযোগ পাচ্ছেন। গ্রামীণফোন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করছে। দক্ষ পেশাজীবীদের কাছ থেকে ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। এখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা বাংলাদেশের আর্থসামাজিক খাতে পরিবর্তনের জন্য দক্ষতা অর্জন করবেন।

বিশেষ আলোচনায় অংশ নেন প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান এবং ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদীন হাসান। গ্রামীণফোন একাডেমির এ উদ্যোগের প্রশংসা করে রাহিতুল ইসলাম বলেন, গ্রামীণফোন একাডেমি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এই একাডেমির মাধ্যমে দেশের তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিং কাজে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রামীণফোন একাডেমির প্ল্যাটফর্ম থেকে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি শিক্ষার্থী প্রশিক্ষণের পাশাপাশি সনদ পেয়েছেন। আন্তর্জাতিক মান ও পাঠ্যক্রম অনুসরণ করে সাজানো হয়েছে গ্রামীণফোন একাডেমির বিভিন্ন কোর্স।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

৩০০ শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে গ্রামীণফোন একাডেমি

আপডেট টাইম : ০৬:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫