সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৮ উইকেটে ২৯ রান থেকে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন গায়ানা

মিড অফ থেকে শিমরন হেটমায়ারের থ্রো সরাসরি স্টাম্পে লাগতেই দুহাত উঁচিয়ে ছুটলেন ইমরান তাহির। কিন্তু তার ও সতীর্থদের উদযাপন থেমে গেল তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায়। একটু পরই অবশ্য বড় পর্দায় ফুটে উঠল, সরাসরি সেই থ্রোয়ে রান আউট প্রতিপক্ষের শেষ ব্যাটসম্যান। এবার আর তাহিরকে পায় কে! ৪৭ বছর বয়সেও অফুরান প্রাণশক্তি। খ্যাপাটে দৌড়ে ছুটে বেড়ালেন মাঠময়!

তাহিরের এই উদযাপন সবারই চেনা। তবে এবারের উল্লাসে মিশে আছে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প। এই ম্যাচে শোচনীয় পরাজয়ের মুখে ছিল তার দল। টস হেরে ব্যাটিংয়ে নামা দল ২৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচে আর বাকি থাকে কী! কিন্তু ঘুরে দাঁড়ানোর স্মরণীয় আখ্যান রচনা করে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) শিরোপা ধরে রাখল তাহিরের গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স।

গায়ানায় লেজের ব্যাটসম্যানদের লড়াইয়ে ঘরের দল শেষ পর্যন্ত ৮৫ রান করতে পারে। সেই রান তাড়ায় প্রথম তিন ওভারে তিন উইকেট হারালেও স্যান ফ্রান্সিসকোর রান এক পর্যায়ে ছিল ৩ উইকেটে ৫৩। সেখান থেকেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ইনিংস। ২৬ রানে পতন হয় শেষ ৭ উইকেটের।

প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে গায়ানা। জনসন চার্লস, রাহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মাদ হারিস, শিমরন হেটমায়ার, মোহাম্মাদ নাবি, রভম্যান পাওয়েল, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড, কেউ পারেননি দুঅঙ্ক ছুঁতে।

শেফার্ডের রান আউটে নবম ওভারে রান দাঁড়ায় ৮ উইকেটে ২৯। সেই ধ্বংসস্তূপে লড়াই করেন ডোয়াইন প্রিটোরিয়াস, পাল্টা আক্রমণ করেন ম্যাথু ফোর্ড। দুটি করে চার ও ছক্কায় ২৩ বলে ২৮ রান করেন দশে নামা ফোর্ড। জুটিতে আসে ৪১ রান।

শেষ জুটিতে আসে ১৫ রান, যেখানে ১১ রানই তাহিরের। প্রিটোরিয়াস অপরাজিত থাকেন ৩০ বলে ১৭ রানে।

স্যান ফ্রান্সিসকোর হয়ে তিনটি করে উইকেট নেন ৪১ বছর বয়সী পিটার সিডল ও ২১ বছর বয়সী আনিরুধ ইমানুয়েল।

স্যান ফ্রান্সিসকোর রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই প্রিটোরিয়াস ফেরান কিউই ব্যাটসম্যান টিম রবিনসনকে। দ্বিতীয় ওভারের প্রথম বলে কনর এস্তেরহুইজেনকে বোল্ড করে দেন মোটি।

তবে মোটির ওই ওভারেই তিনটি চার মারেন তরুণ অস্ট্রেলিয়ান প্রতিভা অলিভার পিক। পরের ওভারে প্রিটোরিয়াসকে ছক্কা মারেন হাসান খান।

প্রিটোরিয়াস অবশ্য শোধ তোলেন ওই ওভারেই হাসানকে ফিরিয়ে। তবে ৩ ওভারে রান উঠে যায় ২৮, এই ম্যাচের প্রেক্ষাপটে যা উড়ন্ত শুরু। চতুর্থ উইকেটে পিক ও সাঞ্জায় কৃষ্ণামুর্তি দলকে পঞ্চাশ পেরিয়ে নিয়ে যান।

সাঞ্জায়কে ফিরিয়ে ব্রেক থ্রু দেন নাবি। এরপর জয়ের নেশায় পেয়ে বসা গায়ানাকে আর থামানো যায়নি। পরপর দুই বলে উইকেট নেন তাহির। মূল বাধা হয়ে থাকা পিক (২৮ বলে ৩১) ফেরেন নাবির শিকার হয়ে। দশে নেমে একটি ছক্কায় ১৩ রানে অপরাজিত থাকেন সিডল।

গায়ানার নাবি চার ওভারে ১২ রানে তিনটি উইকেট নেন, চার ওভারে ১৬ রানে দুটি তাহির। ১৭ রানের সঙ্গে তিন উইকেট নিয়ে ম্যান অব দা ফাইনাল ৩৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার প্রিটোরিয়াস।

১০ উইকেট নিয়ে ম্যান অব দা টুর্নামেন্ট নাবি।

গ্লোবাল সুপার লিগের এটি তৃতীয় আসর। প্রথম আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশের রংপুর রাইডার্স। এরপর টানা দুবার জিতল ঘরের দল গায়ানা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ উইকেটে ২৯ রান থেকে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন গায়ানা

আপডেট টাইম : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬