সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নব্বইয়ের নস্টালজিয়া নিয়ে ‘মিশন ডিডিএলজে’র প্রথম গান

মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র রোমান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’ প্রকাশ পেয়েছে। গানটিতে নাওভী ও লাবণ্যের মিষ্টি রসায়ন নজর কেড়েছে। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে।

গানটি শুনলেই নব্বইয়ের দশকের চেনা রোমান্টিক আবহে ফিরে যাওয়ার অনুভূতি তৈরি হচ্ছে নেটিজেনদের মধ্যে। মজার ব্যাপার হলো, এতে বলিউডের জনপ্রিয় ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানের সুরের হালকা ছোঁয়া ব্যবহার করা হয়েছে।

‘মিশন ডিডিএলজে’র প্রথম গানে নব্বই দশকের নস্টালজিয়া

ফলে পুরোনো দিনের ক্লাসিক রোমান্সের সঙ্গে আধুনিক সংগীতের মেজাজের একটি সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে। গানটির সুর ও কথা লিখেছেন সৈয়দ নাফিস। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়া। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতিও গল্পের আবহ তৈরিতে ভূমিকা রেখেছে।

‘মিশন ডিডিএলজে’ নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। ভিজ্যুয়াল নির্মাণেও রয়েছে নির্মাতার যত্নের ছাপ। দৃষ্টিনন্দন লোকেশন, সফট কালার টোন ও সাবলীল উপস্থাপনা গানটির রোমান্টিক আবহকে আরও প্রাণবন্ত করেছে। সব মিলিয়ে ‘কাহিনি এখনো বাকি’ শুধু শ্রুতিমধুর গান হিসেবেই নয়, এর ভিজ্যুয়াল উপস্থাপনাও দর্শকদের আকৃষ্ট করছে।

‘মিশন ডিডিএলজে’ নামটির মধ্যেও রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। গল্পের ভেতরে লুকিয়ে থাকা সেই বিষয়টি এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। পুরো গল্প জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: আগামীকাল মঞ্চস্থ হবে ‘হ্যানিম্যান’ নাটকের পঞ্চম প্রদর্শনী

নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এটি মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’

ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানান, আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নব্বইয়ের নস্টালজিয়া নিয়ে ‘মিশন ডিডিএলজে’র প্রথম গান

আপডেট টাইম : ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬