সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিরের ঘরে ঢুকে লেজ ধরে টানাটানি, অতপর……….

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 75

আন্তর্জাতিক ডেস্ক:

কুমিরের ঘরে ঢুকে তার লেজ ধরে টানাটানি করছিল এক যুবক। কিছুক্ষণের মধ্যেই ভয়ংকর বিপদে পড়েন তিনি। তেড়ে আসে বিশাল আকৃতির সেই কুমিরটি।

এই ভয়ংকর চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  ভিডিওতে দেখা যায়, এক যুবক কুমির প্রতিপালনকেন্দ্রে প্রবেশ করেছেন। কাদামাখা জলের মধ্যে বিশ্রাম নিচ্ছিল কয়েকটি কুমির। যুবকটি এক বিশাল কুমিরের পেছনে গিয়ে বসেন এবং হঠাৎ করে তার লেজ ধরে টানতে থাকেন। এরপরই ঘটে ভয়ংকর কাণ্ড—কুমিরটি মুহূর্তেই রেগে গিয়ে মুখ ঘুরিয়ে দারুণ গতিতে ছুটে আসে ওই যুবকের দিকে।

তবে সৌভাগ্যক্রমে যুবকও ততটাই দ্রুত প্রতিক্রিয়া দেখান। সময় নষ্ট না করে ঝাঁপিয়ে সরে পড়েন এবং এক লাফে কুমিরের নাগালের বাইরে চলে যান। ভিডিওতে এই উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখে হতবাক হয়ে যান দর্শকরা।

এই ভিডিওটি ইনস্টাগ্রামে ‘The Real Tarzan’ নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ৬০ লাখের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। লাইক ও কমেন্টে ভরে গেছে পোস্টটি। কেউ কেউ ভিডিওটিকে ‘উন্মাদনার চূড়ান্ত প্রকাশ’ বললেও, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এমন ঝুঁকিপূর্ণ আচরণ দেখে।

একজন মন্তব্য করেছেন, “এটা সাহসিকতা নয়, বরং বোকামি।” আরেকজন লিখেছেন, “আপনি বিপদের সঙ্গে খেলছেন। একটু ভুল করলেই জীবন শেষ হয়ে যেত।”

উল্লেখ্য, ভিডিওটির সময় ও স্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং এটি কবে ধারণ করা হয়েছে তাও জানা যায়নি। ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

সূত্র: জুমবাংলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিরের ঘরে ঢুকে লেজ ধরে টানাটানি, অতপর……….

আপডেট টাইম : ১০:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫