জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ মুহিতের তত্ত্বাবধানে এই চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনভর জেনারেল সার্জারি, চক্ষু, মেডিসিন, গাইনি, শিশু, নাক–কান–গলা, অর্থোপেডিকস বিশেষজ্ঞ চিকিৎসা। রোগীরা বিনামূল্যে পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষার প্রাথমিক স্ক্রিনিং সুবিধা পেয়েছেন।
সীমিত পরিসরে ওষুধ বিতরণ এবং মা–শিশু স্বাস্থ্যবিষয়ক পরামর্শের ব্যবস্থাও রাখা হয়েছে। নারী ও বয়স্ক রোগীদের জন্য আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে। ক্যাম্পে ছানি এবং ঠোঁট–তালু কাটা রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের সুযোগও রাখা হয়েছে।
চিকিৎসা কার্যক্রমের প্রচারে লিফলেট বিতরণ করেছে জিয়া সাইবার ফোর্স। এতে অংশ নেন খুকনী ইউনিয়নের সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মাসুদ কারখী, সাবেক ছাত্রনেতা প্রভাষক জাহাঙ্গীর হোসেন এবং ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর রহমানসহ স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।
এ ক্যাম্পের মাধ্যমে এলাকায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয় জনগণের চিকিৎসা সুবিধা বাড়াতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।

রিপোর্টার: 

















