সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ৩শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মোট ৬শ উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়। পরিবারগুলোর স্বনির্ভরতা বৃদ্ধি, আয়-উপার্জনের সুযোগ সৃষ্টি এবং টেকসই জীবিকা গঠনে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. শামীম আক্তার, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম মাসুদ রানা এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান প্রমুখ।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রকল্প ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

আপডেট টাইম : ০৫:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫