সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

হৃদয় স্মৃতির পটে

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 87

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান

চাঁদ যখন গভীর রাতে
ওই আকাশে ওঠে।
ভেসে ওঠে তার ছবি
হৃদয় স্মৃতির পটে।

 

লুকোচুরি খেলে চাঁদ
যেন মেঘের সাথে।
মেঘের আড়ালে উঁকি দিলে
সুন্দর দেখায় তাতে।

 

গভীর রাতে স্মৃতিগুলো
তারার মত জ্বলে।
মনটা আমার স্মৃতির সাথে
অনেক কথা বলে।

 

কল্পনা সেই স্মৃতির মাঝে
যখন হারিয়ে যাই।
স্মৃতির মাঝে তাকে আমি
যেন ফিরে পাই।

 

সবকিছু মুছে গেলেও
যায় না মুছে স্মৃতি।
মনটা আমার জড়িয়ে থাকে
সেই স্মৃতির প্রতি।

 

স্মৃতির মাঝেই সে যেন
বেশ ভালো থাকে।
যেন বসন্তের কোকিল হয়ে
মনের মাঝে ডাকে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হৃদয় স্মৃতির পটে

আপডেট টাইম : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

মোঃ শিবলী নোমান

চাঁদ যখন গভীর রাতে
ওই আকাশে ওঠে।
ভেসে ওঠে তার ছবি
হৃদয় স্মৃতির পটে।

 

লুকোচুরি খেলে চাঁদ
যেন মেঘের সাথে।
মেঘের আড়ালে উঁকি দিলে
সুন্দর দেখায় তাতে।

 

গভীর রাতে স্মৃতিগুলো
তারার মত জ্বলে।
মনটা আমার স্মৃতির সাথে
অনেক কথা বলে।

 

কল্পনা সেই স্মৃতির মাঝে
যখন হারিয়ে যাই।
স্মৃতির মাঝে তাকে আমি
যেন ফিরে পাই।

 

সবকিছু মুছে গেলেও
যায় না মুছে স্মৃতি।
মনটা আমার জড়িয়ে থাকে
সেই স্মৃতির প্রতি।

 

স্মৃতির মাঝেই সে যেন
বেশ ভালো থাকে।
যেন বসন্তের কোকিল হয়ে
মনের মাঝে ডাকে।