সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ত্যাগীদের মূল্যায়ন হলে চেয়ারম্যান পদে মনোনয়ন পাব: মোয়াজ্জেম হোসেন মাসুদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  তাড়াশ উপজেলার আওতাধীন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেছেন, দল যদি ত্যাগী, নির্যাতিত ও দীর্ঘদিন রাজপথে সক্রিয় নেতাদের যথাযথ মূল্যায়ন করে, তাহলে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু হামলা-মামলা, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ ও নেতাকর্মীদের পাশে থেকে রাজনীতি করে গেছেন। তাই দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, জনগণের পাশে ছিল এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, তাদের মূল্যায়ন করা হলে তিনি অবশ্যই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, দেশীগ্রাম ইউনিয়নবাসী এখন পরিবর্তন চায়। তারা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন চেয়ারম্যান দেখতে চায়, যিনি সাধারণ মানুষের কথা বলবেন এবং নাগরিক সমস্যার বাস্তব সমাধানে কাজ করবেন। মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসী নানা ধরনের ভোগান্তি, অব্যবস্থাপনা ও নাগরিক সেবার সংকটে রয়েছে। আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে চাঁদাবাজিসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ত্যাগীদের মূল্যায়ন হলে চেয়ারম্যান পদে মনোনয়ন পাব: মোয়াজ্জেম হোসেন মাসুদ

আপডেট টাইম : ০১:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬