সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি Logo ক্রিকেট বোর্ডে ১৬ কোটি লোকসান: বুলবুলের দিকে আঙুল তামিমের

হিলিতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৭

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গত দুই দিনের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
​আজ শুক্রবার (১ মে) দুপুরে গ্রেফতারকৃতদের কড়া পুলিশি পাহারায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ও ১ মে হাকিমপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ​মোঃ বেলাল হোসেন (৩৩), পিতা- মৃত গোলাম মোস্তফা, গ্রাম- উত্তর বাসুদেবপুর কালীগঞ্জ। মোঃ হাফিজুর রহমান ৪০, পিতা- মোঃ শমসের মন্ডল, গ্রাম- দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়া। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ দায়ের করা হয়েছে।
​একই অভিযানে মাদক সেবনের দায়ে আটক আরও ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ সাদ্দাম হোসেন (৩৫), মোঃ তারাজুল (৪২), মোঃ সুলতান (৪৫), মোঃ মুনসুর রহমান (৩৮), তাদের চারজনের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ব্যারাক হাই এলাকায়, মোঃ আনেছ (৫২), বাড়ি নবাবগঞ্জ উপজেলার দিঘীরত্ন গ্রামে।
​অভিযানের বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, মাদক দমনে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি

হিলিতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৭

আপডেট টাইম : ১০:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬