সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ, কালনীর ইঞ্জিন বিকল

সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ত্রুটি মেরামত সম্ভব হয়নি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে বাংলানিউজকে বলেন, প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে রওনা দিয়েছে। তিনি বলেন, “সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।”

তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ইঞ্জিন বিকলের কারণে ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। কেউ কেউ শিশু ও বয়স্কদের নিয়ে অনিশ্চয়তায় অপেক্ষা করছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ, কালনীর ইঞ্জিন বিকল

আপডেট টাইম : ০১:০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫