সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শিক্ষার্থী

১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পর্বে সেরা দশে স্থান পেয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর দুইজন শিক্ষার্থী।

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, চট্টগ্রাম এ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছেন রাবিপ্রবির সিএসই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এম. আকতারুজ্জামান অপু এবং নবম স্থান অধিকার করেছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক উদ্দিন মাহিন।

বিভাগীয় পর্যায়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

এবারের চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে নির্বাচিত শিক্ষার্থী নিয়ে পরবর্তীতে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে, দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, থাকছে বাড়তি সুবিধা

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শিক্ষার্থী

আপডেট টাইম : ০১:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫