সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ধর্মেন্দ্রর ৪০০ কোটির সম্পত্তির ওয়ারিশ কে কে?

বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র গেল ২৪ নভেম্বর মারা গেছেন। এই অভিনেতা দুই স্ত্রী প্রকাশ কৌর ও হেমা মালিনি এবং তাদের ছয় সন্তান- সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল, বিজেতা দেওল, এষা দেওল ও অহনা দেওল রয়েছে। ভক্ত ও অনুরাগীদের মধ্যে এখন প্রশ্ন, আনুমানিক ৪০০ কোটি রুপির এই বিশাল সম্পত্তি কীভাবে ভাগ হবে।

ধর্মেন্দ্রের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি, যার মধ্যে রয়েছে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাংলো এবং মহারাষ্ট্রের লোনাওয়ালায় ১০০ একরের একটি বিশাল ফার্মহাউস। এই ফার্মহাউসটিতেই তিনি প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে থাকতেন এবং জীবনের শেষ দিনগুলোতে বেশিরভাগ সময় চাষবাস ও পোষ্যদের সঙ্গে কাটিয়েছেন।

এই সম্পদের মধ্যে রয়েছে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা ১৭ কোটি রুপিরও বেশি মূল্যের একাধিক আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি। পাশাপাশি তার মালিকানাধীন ‘গরম ধরম ধাবা’-এর চেইন এবং হরিয়ানার ‘হি ম্যান’ রেস্তোরাঁর আয়ও এই সম্পদের অংশ।

এছাড়া, দামি গাড়ির সংগ্রহ এবং বড় মেয়ের নামে শুরু করা চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘বিজেতা ফিল্মস’-ও তার সম্পত্তির তালিকায় রয়েছে।

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র তার সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রকাশ্যে কোনো উইল বা বক্তব্য দিয়ে যাননি। তবে ধারণা করা হচ্ছে, এই সুবিশাল সম্পত্তি তার ছয় সন্তানের মধ্যেই ভাগ হবে। ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী, যদি ধর্মেন্দ্র কোনো উইল না করে মারা যান, তবে তার সম্পত্তি ছয় সন্তানের মধ্যে সমান ছয় ভাগ হওয়ার কথা।

তবে আইনি জটিলতা তৈরি হতে পারে দুই স্ত্রীর উত্তরাধিকার নিয়ে। দিল্লি হাইকোর্টের একজন আইনজীবী কমলেশ কুমার মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধর্মেন্দ্রের ছয় সন্তানেরই তার সম্পত্তির ওপর দাবি থাকবে। তবে, যদি প্রকাশ কৌরের সঙ্গে তার প্রথম বিবাহ আইনত বৈধ থেকে থাকে, তবে হিন্দু বহুবিবাহ আইন অনুযায়ী হেমা মালিনী স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অংশীদার হবেন না। এই ক্ষেত্রে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের আইনগত অধিকার থাকার সম্ভাবনা বেশি।

আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, ধর্মেন্দ্র প্রথম বিবাহ বলবৎ থাকাবস্থায় হেমা মালিনীকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

যদিও ধর্মেন্দ্রর এই সম্পত্তির ওপর কোনো আগ্রহ নেই হেমা মালিনীর। ২০২২ সালে এক সাক্ষাৎকারে হেমা মালিনী জানিয়েছিলেন, তিনি ধর্মেন্দ্রের সম্পত্তির অংশীদার হতে চান না। এই অভিনেত্রী বলেছিলেন, আমি তার কাছ থেকে বেশি কিছু আশা করিনি, শুধু ভালোবাসা চেয়েছি। আমার কাছে তার সম্পত্তি, টাকা বা অন্য কিছুর দরকার নেই। আমার শুধু কিছু ভালোবাসা দরকার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ধর্মেন্দ্রর ৪০০ কোটির সম্পত্তির ওয়ারিশ কে কে?

আপডেট টাইম : ০২:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫