সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন-২০২৫

ব্যবসায়ীদের পছন্দের শীর্ষে হাজী আব্দুস সাত্তার

দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন। ইতিমধ্যে জমজমাট প্রচারণার মধ্য দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির নির্বাচনী উৎসব শুরু হয়েছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর পরিচালক পদে বিপুল সংখ্যক প্রার্থী জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত চষে বেড়াচ্ছেন।

পরিচালক পদে  সর্বোচ্চ প্রার্থী রয়েছেন মাঠে। তবে এ পদে প্রাথমিক জরিপে এখন পর্যন্ত ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছেন এস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

তাঁর বিনয়ী স্বভাব ও মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে ভোট প্রার্থনার বিষয়টি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে।

একাধিক ভোটারদের সঙ্গে কথা বললে তারা জানান, হাজী আব্দুস সাত্তার যেভাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন, নিজের অর্থ ব্যয় করে মানুষের কল্যাণে কাজ করছেন, তিনি চেম্বারের পরিচালক নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যানেই কাজ করবেন। এ কারণেই ব্যবসায়ীদের প্রথম পছন্দে রয়েছেন তিনি।

অনেকেই বলেন, হাজী সাত্তার মানুষ হিসেবে বিনয়ী, ধর্মীয় অনুশাসনও মেনে চলেন। যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুসের পাশে দাঁড়ান। গরীব মানুষের মেয়ের বিয়ে, অসুস্থ্য ব্যক্তির চিকিৎসার্থে মুক্তহস্তে দান করেন তিনি।  সবদিক দিয়েই হাজী সাত্তার ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়ার যোগ্য। এ কারণেই তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।

হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লার বাসিন্দা। তিনি ২০০৩ সালে বিপুল ভোটে সিরাজগঞ্জ পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন। তখন থেকেই মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করেন। ধীরে ধীরে ব্যবসা-বানিজ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হন তিনি। নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত হন। তিনি গড়ে তুলেছেন এতিমখানা, মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সম্প্রতি শহরের নোংরা দুর করতে নিজ উদ্যোগে শুরু করেছেন পরিচ্ছন্নতা অভিযান। কোভিড-১৯সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই মানবতাবাদী মানুষ। কোন সরকারি-বেসরকারি অনুদানে নয় সম্পূর্ণ নিজের অর্থায়নেই পরিচালিত হচ্ছে তার কল্যানমুলক প্রতিষ্ঠানগুলো। আর মানুষের কল্যানে কাজ করার উদ্দেশ্যে গড়ে তুলেছেন “ধানবান্ধি মানবকল্যান সমাজ”।

এদিকে এলাকার বেকারত্ব দুর করার জন্য নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। যেখানে ১০ জন শ্রমিক লাগবে সেখানে তিনি ৫০ জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। এতে বেকারত্ব দূরের পাশাপাশি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমন সম্ভব হয়েছে।

হাজী আব্দুস সাত্তার বলেন, আমরা মানবকল্যাণের জন্য কাজ করে থাকি। ব্যবসায়ীদের কল্যাণেও আমি কাজ করবো। আল্লাহর ভয় নিয়ে কাজ করবো। আমি একজন ব্যবসায়ী। সৎ ব্যবসায়ীদের আল্লাহ জান্নাতের প্রথম কাতারে রাখবেন। আমি সেই ভয় নিয়ে হালালভাবে আয় করি। আমি ব্যবসায়ী হিসেবে দুটো এওয়ার্ড পেয়েছি। এই বিষয়গুলো আল্লাহ প্রদত্ত। সৎভাবে ব্যবসা করলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেটা আল্লাহর ভয় নিয়ে কাজ করবো। আর দায়িত্ব পালনকে আমি ইবাদত মনে করি। আশা করছি সিরাজগঞ্জের ব্যবসায়ীরা আমাকে বিপুল ভোটেই নির্বাচিত করবে। আর নির্বাচিত হলে আমি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে নিজেকে বিলিয়ে দেব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন-২০২৫

ব্যবসায়ীদের পছন্দের শীর্ষে হাজী আব্দুস সাত্তার

আপডেট টাইম : ০১:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫