সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ট্রাকের ভাড়া চাওয়ায় আ.লীগ নেতার হামলায় চালকসহ আহত ৩

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 90

মারপিটে আহত ফিরোজকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনসেটে অভিযুক্ত যুবলীগ নেতা মনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন।

প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
মালামাল পরিবহণের পর ট্রাকভাড়া চাওয়ায় আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীদের হামলায় চালকসহ তিনজন আহত হয়েছেন।  এদের মধ্যে মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের আরএস বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাকচালক রাসেল মিয়া (৩৫), হেলপার শাকিল (২০) ও ফিরোজ উদ্দিন (২৩)। ফিরোজের অবস্থা আশঙ্কা জনক হওয়া বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগ শিবপুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক রাসেল মিয়া আওয়ামী লীগ নেতা ও সাবেক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেনের দোকানের মালামাল পরিবহন করেছিলেন। তিন দিন আগে পণ্য পৌঁছে দেওয়ার পরও ভাড়া না পাওয়ায় রাসেল বৃহস্পতিবার রাতে বাসস্ট্যান্ডে গিয়ে ভাড়া চাইলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজাদ হোসেনর নেতৃত্বে , পৌর যুবলীগ নেতা মনোয়ার হোসেন ও জাফরসহ কয়েকজন মিলে রাসেল, শাকিল ও ফিরোজকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তাদের আঘাত করে। এ ঘটনায় ফিরোজের অবস্থা আশঙ্কা জনক।

আহত রাসেল মিয়া বলেন, ভাড়া চাইতেই আমাদের পরিকল্পিতভাবে মারধর করা হয়। এর আগেও আজাদ হোসেন গ্রামে নারী সংক্রান্ত ঘটনায় জনতার হাতে আটক হয়েছিলেন, সেই ঘটনায় আমরা কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সেই ঘটনার প্রতিশোধ নিতে এই হামলা করে।

তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন বলেন তাকেই মারধর করা হয়েছে এবং তার দোকানপাট ভাংচুর করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ট্রাকের ভাড়া চাওয়ায় আ.লীগ নেতার হামলায় চালকসহ আহত ৩

আপডেট টাইম : ১১:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫