সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুষ্কৃতিকারীরা: হতাশ কৃষক

নষ্ট হওয়া তরমুজ চারার সামনে কৃষক ফরিদ তালুকদার। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের ৭ শতক জমির প্রায় ১২ হাজার তরমুজ চারা স্প্রে দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ফলে স্বপ্ন ভেঙেছে ফরিদ তালুকদার নামের সৃজনশীল প্রান্তিক চাষির।

বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতের কোনো একসময় উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কৃষক ফরিদ তালুকদার আড়াই কড়া (আঞ্চলিক ভাষায়) জমিতে তরমুজের চারা রোপণ করেন। তার ঘাম ঝরানো পরিশ্রমে চারাগুলো বেড়ে ওঠার পাশাপাশি গাছের আকৃতি পেতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তিনি ক্ষেতের পরিচর্যা করতে গেলে সর্বনাশের দৃশ্য দেখতে পান। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তার ক্ষেতের চারায় রাসায়নিক স্প্রে ছিটিয়ে সব চারা নষ্ট করে দিয়েছে। রাসায়নিক স্প্রের প্রভাবে চারাগাছগুলো শুকিয়ে মাটিতে ঢলে পড়েছে।

ফরিদ তালুকদার হতাশার কণ্ঠে জানান, জমি লিজ নেওয়ার পাশাপাশি প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি তরমুজ চাষের প্রথম ধাপ শুরু (চারা তৈরি) করেছিলেন। এখন স্প্রে দিয়ে চারা নষ্ট করে দেওয়ার ফলে তার পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে। এ ছাড়া মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি।

তিনি বলেন, ক্ষেত দেখতে এসে দেখি সব চারা শুকিয়ে মরে গেছে। এখন বুঝতে পেরেছি কেউ স্প্রে মেরে ক্ষেত নষ্ট করে দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে শুনেছি। তবে তাকে কৃষি বিভাগ থেকে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। কৃষি অফিসের মাধ্যমে খোঁজ নিয়ে দেখব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুষ্কৃতিকারীরা: হতাশ কৃষক

আপডেট টাইম : ০৮:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫