সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আজ মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর। একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কালো থাবা থেকে চিরতরে মুক্ত হয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা।মৌলভীবাজারের আকাশে উড়ে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। মুক্তিযোদ্ধাদের সাহস আর তুমুল প্রতিরোধের মুখে হানাদাররা সিলেটের দিকে পালিয়ে যায়।

১৯৭১ সালের ৫ ডিসেম্বর কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলা হানাদারমুক্ত হওয়ার পর মুক্তিবাহিনী তিনদিক থেকে মৌলভীবাজার শহর ঘিরে ফেলে। ৬ ডিসেম্বর বর্ষিজোড়া, সালামিটিলা ও শমশেরনগর সড়কে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। গোলা-গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। এক পর্যায়ে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ৭ ডিসেম্বর হানাদার বাহিনী সিলেটের দিকে ছুটে পালায়। পরদিন ৮ ডিসেম্বর ভোরে মৌলভীবাজারের মাটি পূর্ণরূপে হানাদারমুক্ত হয়।

সেদিন তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। স্বজন হারানোর বেদনা ভুলে রাস্তায় নেমে আসে মুক্তিপাগল মানুষ। উল্লাসে মুখরিত হয় পুরো শহর। জেলায় নির্মম নির্যাতনের জ্বলন্ত সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ১৭টি বধ্যভূমি।

প্রতি বছর এইদিনে মৌলভীবাজারে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যালির মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আজ মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস

আপডেট টাইম : ০২:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫