সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বাবার মরদেহ উঠানে ,সম্পত্তির দাবিতে দাফন কাজে বাধা সন্তানদের

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সৎ ভাইদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে বৃদ্ধ বাবার মরদেহ দাফন ছাড়াই বাড়ির উঠানে ফ্রিজারে ফেলে রেখেছেন সন্তানরা।

রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌর সদরের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বৃদ্ধের মৃত্যুর ৩৪ ঘণ্টা পার হলেও তার সন্তানরা বাবার লাশ দাফনে একমত হতে পারেনি।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় বার্ধক্যজনিতরোগে মারা যান মো. সেকান্দর (৭০) নামের ওই বৃদ্ধ। তিনি উপজেলার পূর্বমেখল ৫নং ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগর বাড়ির মৃত নকশু মিয়ার বড় ছেলে।

স্থানীয়রা জানান, মৃত্যুর আগে সেকান্দর মিয়া তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে প্রথম সংসারের পাঁচ সন্তান এবং দ্বিতীয় সংসারের তিন সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। বাবার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা লাশ দাফনের প্রস্তুতি নিলে এতে প্রথম স্ত্রীর সন্তানরা বাধা দেয়।

বৃদ্ধের প্রথম স্ত্রীর মেয়ে আয়শা জানান, বাবা আমাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে সব তার দ্বিতীয় স্ত্রী ও তার সন্তাদের দিয়ে গেছেন। আমাদের সম্পত্তি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা পিতার লাশ দাফন করতে দেব না।

এদিকে বৃদ্ধের দ্বিতীয় স্ত্রীর সন্তান ইমতিয়াজ জানান, বাবার লাশ আগে দাফন করা হোক। পরে আমার বৈঠকে বসে সামধান করব।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের এস আই জালাল ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে আমরা সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বাবার মরদেহ উঠানে ,সম্পত্তির দাবিতে দাফন কাজে বাধা সন্তানদের

আপডেট টাইম : ০৬:৫০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫