সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

ভবেরচর ইউনিয়নে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে গণসংযোগ ও বাড়ি বাড়ি ভোট প্রার্থনা

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষে ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডে গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হয়েছে।
গতকাল সোমবার (৫ জানুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নয়াকান্দি ও ভিটিকান্দি গ্রামে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং কামরুজ্জামান রতনের সালাম পৌঁছে দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীরা বলেন, উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কামরুজ্জামান রতন একজন যোগ্য ও পরীক্ষিত নেতা। তাই ভবেরচরসহ পুরো গজারিয়ার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য অধ্যাপক কে এম গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার নাজির আহম্মেদ শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান শিকদার ও মো. শাহপরান খাঁন, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন খাঁন, সদস্য হারুন প্রধান ও রিয়াজুল ইসলাম (সেতু), গজারিয়া উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি তহিদুল ইসলাম বাবু, গজারিয়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, ভবেরচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রোকনুজ্জামান শিকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব দেওয়ান, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইলিয়াস প্রধান, গজারিয়া উপজেলা চালকদলের সভাপতি মো. আবু সাঈদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

ভবেরচর ইউনিয়নে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে গণসংযোগ ও বাড়ি বাড়ি ভোট প্রার্থনা

আপডেট টাইম : ১২:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬