সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাতে টিনের ঘরে ঢুকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

নিহতের ছেলে আল মাহমুদ শনিবার সকালে বলেন, রাতে তাঁর মা নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাঁকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ বলেন, রাতে ওই বৃদ্ধাকে শিয়াল কামড়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে। আর অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে লাশ দেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট টাইম : ০১:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬