সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান: অনিয়মে ব্যবস্থা

নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া চিকিৎসকরা, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা, এবং রোগীদের জন্য সরকারি খাবার বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের নোয়াখালী কার্যালয়ের ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপ-সহকারী পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে একটি দল হাসপাতালটিতে ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এখানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা সরকার নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত হচ্ছিলেন না। কেউ সকাল ১০টার পর, আবার কেউ দুপুরের পর অফিসে আসতেন। দুদকের অভিযানে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানের সময় চিকিৎসক এবং কর্মকর্তাদের বিলম্বিত উপস্থিতি চিত্র ফুটে ওঠে।
এছাড়া, হাসপাতালের ভর্তি রোগী ও তাদের স্বজনদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবার বিতরণেও ব্যাপক অনিয়মের চিত্র ধরা পড়ে।
দুদক নোয়াখালী কার্যালয়ের ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বেশ কয়েকটি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। প্রতিবেদন পর্যালোচনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, দুদকের এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাদের আশা, নিয়মিত নজরদারি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা আরও শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান: অনিয়মে ব্যবস্থা

আপডেট টাইম : ০৬:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬